ব্যক্তিগত নিরাপত্তায় চ্যাটজিপিটিতে নতুন তিন সুবিধা

২৬ এপ্রিল, ২০২৩ ১৩:৫৪  

আলাপন মুছে ফেলা, প্রশিক্ষণ প্রত্যাখ্যান এবং তথ্য নিজের কাছে সংরক্ষণের সুবিধা যুক্ত হচ্ছে মাইক্রোসফটের চ্যাটজিপিটি-তে।

মঙ্গলবার এই তিন সুবিধাসহ ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ন্ত্রণ ঘোষণা করেছে ওপেন এআই।

ফলে ব্যবহারকারী চাইলেই চ্যাট ইতিহাস বন্ধ কারার পাশাপাশি সেই কথোপকথনের ইতিহাসকে এআই মডেল প্রশিক্ষণের জন্য ডেটা হিসাবে প্রদান করা থেকে বিরত রাখতে পারবেন ৷ এছাড়াও, ব্যবহারকারীরা এখন স্থানীয় স্টোরেজের জন্য চ্যাট ইতিহাস অন্য কাউকে পাঠাতেও পারবেন।

বুধবার দেয়া এই ঘোষণায় বলা হয়েছে, নতুন কন্ট্রোলটি সেটিংসে পাওয়া যাবে। পাশাপাশি চ্যাটজিপিটির কথোপকথনগুলিকে এখন থেকে ৩০ দিনের জন্য অভ্যন্তরীণভাবে সংরক্ষণ করা হবে এবং স্থায়ীভাবে মুছে ফেলার আগে ‘নিরীক্ষণের প্রয়োজন হলে’ সেগুলি পর্যালোচনা করা হবে।

ব্যবহারকারীরা পর্যায়ক্রমে তাদের চাহিদা অনুযায়ী চ্যাট ইতিহাস মুছে ফেলতে পারলেও সংবেদনশীল ডেটার জন্য সেটিংস থেকে ‘এক্সপোর্ট’ চালু করে ডেটাগুলো নিজেদের পিসিতে স্থানীয়ভাবে সংরক্ষণ করতে পারবেন।